SMART EMPLOEE
SMART SCHOOL
SMART BANGLADESH
সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়
SHOMMILONY SECONDARY SCHOOL
INSTITUTE CODE: EIIN: 138692
নিশ্চিন্তপুর, ডুমাইন , মধুখালি , ফরিদপুর ।Email: shommilony138692@gmail.com | Mobile: 01719607518
Web: https://nischintapurhighschool.edu.bd
  ব্রেকিং নিউজ  
| Class | Students |
|---|---|
| SIX(A) | 40 |
| SEVEN(A) | 36 |
| EIGHT(A) | 40 |
| NINE(A) | 10 |
| TEN(A) | 10 |
Grow In The Esteem of Future
‘ বিকশিত হও ভবিষ্যতের জন্য ’
বিসমিল্লাহির রহমানির রাহিম
সভাপতি হিসেবে অত্যন্ত আনন্দের সাথে সকলকে স্বাগত জানাই সম্মিলনী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ওয়েব সাইটে। বর্তমান সময়ে ইন্টারনেট বাংলাদেশ তথা সারা বিশ্বের জীবন ব্যাবস্থা আমূল বদলে দেয়ার পাশাপাশি বদলে দিয়েছে আমাদের প্রচলিত অনেক ধারনাকেও। যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব সাধন করেছে ইন্টারনেট। পৃথিবী আজ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি সচেতন ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্যে একটি ওয়েবসাইটের প্রয়োজনীয়তা অপরিহার্য্য। পৃথিবীব্যাপী মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট বিভিন্ন ব্যক্তি, সংস্থা এবং প্রতিষ্ঠানের ভার্চুয়াল মুখপাত্র অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। বর্তমান সময়ে একটি ওয়েবসাইটের গুরুত্ব কতটা তা আসলে ভাষায় প্রকাশ করাটা কঠিন । যেসব প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট ডিজাইন করা নেই সেসব প্রতিষ্ঠানকে আজ আর স্মার্ট বলা হচ্ছে না কারণ সেসব প্রতিষ্ঠান আধুনিক সুযোগ-সুবিধা থেকে অনেকটাই বঞ্চিত। একটি ওয়েবসাইটের মাধ্যমে যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের সকল হালনাগাদ তথ্য খুব সহজেই প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা পেয়ে যাবে মুহূর্তের মধ্যে। নোটিশ, রেজাল্ট, ছাত্র-ছাত্রী ও শিক্ষক-কর্মকর্তা বা কর্মচারীদের উপস্থিতি, এর সবকিছুই সবাই জানতে পারবে ওয়েবসাইটের মাধ্যমে। শ’ শ’, হাজার হাজার শিক্ষার্থীকে উপযুক্ত তথ্য দিয়ে সহায়তা করতে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট ডেভেলপ করার বিকল্প নেই। এ প্রয়াসেই সম্মিলনী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট ব্যবস্থা তৈরি করা হয়েছে। এ ‘ওয়েবসাইটে’ যে বিষয়গুলোর উল্লেখ রয়েছে তা সম্পূর্ণভাবেই আধুনিক ও গতিশীল শিক্ষাকার্যক্রমের জন্য একান্ত প্রয়োজন বলে আমি মনে করি। এই ওয়েবসাইটটি আমরা আরো উন্নত করতে চেষ্টা করছি এবং এটি অবশ্যই, চলমান থাকবে। আমি সম্মিলনী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সার্বিক উন্নতি কামনা করি এবং সারা দেশ তথা বিশ্বে ওয়েবসাইটের মাধ্যমে এর সুনাম ছড়িয়ে পড়ুক এ কামনা করি। ধন্যবাদ।
শুভেচ্ছান্তে,
মোঃ আঃ আউয়াল আকন
সভাপতি
সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,মধুখালী,ফরিদপুর
মোবাইল নং : ০১৭১৬১১৪৮৩৬ ফোন (অফিস) : +৮৮০৬৩২৬-৫৬০৬২ ই-মেইল :
useomadhukhali@gmail.com বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ : ০৪ অক্টোবর ২০২২
স্মার্ট অটোমেশন স্মার্ট বিদ্যালয় স্মার্ট বাংলাদেশ ।
সম্মিলনী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ওয়েব সাইটটি বর্তমান সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নের ক্ষেত্রে একটি সম্প্রীতিমূলক উদ্যোগ। আধুনিক বিজ্ঞানের তথ্য ও প্রযুক্তির উন্নয়নে এবং বিশ্বায়নের যুগে একটি কার্যকর ও সহজ যোগাযোগ তৈরির মাধ্যম হিসেবে ওয়েব সাইটটি আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠনের জন্য অত্যাবশ্যক। প্রশাসনিক দক্ষতাবৃদ্ধি এবং শিক্ষার্থীদের সঙ্গে আরো কার্যকর যোগাযোগ তৈরির একটি প্লাটফর্ম হিসেবে কাজ করছে এই ওয়েব সাইট। প্রকৃত শিক্ষা গ্রহনের মাধ্যমে সমাজে ও সামাজিক কর্মকান্ডের সম্মিলনী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমি আশা করি, এই ওয়েব সাইটটি সম্মিলনী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অগ্রগতি অর্জনের প্রচেষ্টার ক্ষেত্রে একটি বড় নির্ভরযোগ্য মাইলফলক হিসেবে কাজ করবে।
আগামীতেও এই বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট বিজ্ঞ শিক্ষকমন্ডলী ও শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখতে সচেষ্ট থাকবেন বলে আমি আশাবাদী।
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় অগ্রগতি পৃথিবীকে ক্রমশ সংক্ষিপ্ত ও সহজলভ্য করে তুলছে। এর ইতিবাচক প্রভাব পড়ছে শিক্ষা কাঠামো ও শিক্ষাদান-গ্রহণ পদ্ধতিতেও। তথ্য প্রযুক্তির ব্যবহারে শিক্ষক শিক্ষার্থীদের সম্মুখে জ্ঞানের অসীম দুয়ার যেমন উম্মোচিত হয়েছে, তেমনি সেই জ্ঞান রাজ্যে বিচরণের চ্যালেঞ্জও সক্রিয়। এই চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষক-শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির ব্যবহার জানতে হবে, প্রযুক্তির সাথে নিজেকে অভিযোজিত করতে হবে।
শিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত বিষয়াদি নিয়ে সম্মিলনী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের একটি ওয়েবসাইট তৈরি করেছে। ওয়েবসাইটটি প্রয়োজনীয় তথ্যের উৎস ও শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের পারস্পরিক মিথস্ক্রিয়ার মুক্ত পরিবেশ হবে বলে আমরা আশা ও বিশ্বাস। ওয়েব সাইটে প্রবেশের জন্য ধন্যবাদ।
আমি এই বিদ্যালয়ের সার্বিক সাফল্য কামনা করি এবং সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক মোবারক বাদ।
ধন্যবাদান্তে,
মোঃ ওয়াহিদুজ্জামান
প্রধান শিক্ষক
সম্মিলনী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
| ১.টয়লেট সুবিধা আছে কি না ? | YES |
| ২.বিজ্ঞানাগার আছে কি না ? | NO |
| ৩.সততা ষ্টোর আছে কি না ? | NO |
| ৪.সংস্কৃতি চর্চা হয় কি না ? | NO |
| ৫.খেলা ধুলা চর্চা হয় কি না ? | YES |
| ৬.সমৃদ্ধ লাইব্রেরি আছে কি না ? | NO |
| ৭.মাল্টি মিডিয়া ব্যবহার/প্রয়োগ প্রতি শ্রেণি-পাঠদান হয় কি না ? | YES |
মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন
Copyright © 2022 All Right Reserved | Powered by : RAUD
